চাদারিয়া ঝিনি রে ঝিনি
চাদারিয়া ঝিনি রে ঝিনি ছয়-সাত বৎসর পূর্বে ফুফাতো ভাই মোবারক আমাকে একটি গান শোনায়। গানটি খুবই ভালো লাগে। খুবই চমৎকার একটি গান। তৎক্ষণাৎ গানটি ডাউনলোড করিয়া শুনিতে লাগিলাম। গানের সকল কিছুই বুঝলাম তবে "চাদারিয়া ঝিনি রে ঝিনি" এই বাক্যটি বুঝিলাম না। এরপর ইহা লইয়া গবেষণা শুরু করিলাম। আজকাল দেখিতেছি দেবী মিম এই গানটি লইয়া খুবই আগ্রহ দেখাইতেছেন। এই গানটি শুনিলে নাকি তাহার অন্তঃকরণ বেদনার ঘন ছায়ায় আচ্ছন্ন হইয়া যায়। জানি না কোন ভক্তের আরাধনায় তিনি মুগ্ধ। হয়তো ওই ভক্তের অক্লান্ত সাধনা দেখিয়া দেবীর মনে করুণা জাগিয়া উঠিয়াছে। তাই গানটি শুনিবা মাত্রই সে ব্যথিত হইয়া যায়। বলিউডের 'বাদলাপুর' মুভির গানটিতে কবির দাসের দোঁহার শুদ্ধ 'চাদারিয়া ঝিনি রে ঝিনি'-এই বাক্যটি গাওয়া হইয়াছে। অনেকের মনেই হয়তো আমার মতন কৌতূহল জন্মাইতে পারে 'চাদারিয়া ঝিনি রে ঝিনি'-এর অর্থ কী? তাই ইহার সরল অনুবাদ করিবার চেষ্টা করিলাম। কবির দাস বাংলার লালনের মতনই একজন অসাম্প্রদায়িক আধ্যাত্মিক কবি ছিলেন। আপামরসাধারণের নিকট তাঁহার অহিংসার বাণী পৌঁছাইতে তিনি আশেপাশের চিরচেনা কিছু উপমা ...